Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

প্রয়াত প্রাক্তন ফুটবলার বলাই চক্রবর্তী, ময়দানে শোকের ছায়া

পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন প্রাক্তন ফুটবলার বলাই চক্রবর্তী। শুক্রবার মধ্যরাতে নিজের টালিগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত প্রাক্তন ফুটবলার বলাই চক্রবর্তী, ময়দানে শোকের ছায়া
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন প্রাক্তন ফুটবলার বলাই চক্রবর্তী। শুক্রবার মধ্যরাতে নিজের টালিগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে। 

Advertisement

দীর্ঘদিন কলকাতা ফুটবলে দাপটের সঙ্গে খেলেছেন স্টপার বলাই চক্রবর্তী। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৭৬-৭৭ থেকে ১৯৭৭-৭৮ মরশুম। এই দুই মরশুম ইস্ট বেঙ্গলে লাল-হলুদ জার্সিতে দুরন্ত ফুটবল মেলে ধরেন তিনি। এই পর্বে মশাল বাহিনীর হয়ে তিনি আইএফএ শিল্ড ও কলকাতা লিগ জেতেন তিনি। এদিন তাঁকে শ্রদ্ধা জানাতে ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘৭৭’এর লিগের বড়ো ম্যাচে রমেন ভট্টাচার্যের পরিবর্তে কোচ অমল দত্ত বলাই চক্রবর্তীকে নামান। দুরন্ত খেলেছিল ও। শুধু ভালো স্টপার নয়, বলাইয়ের মতো মিশুকে মানুষ কম দেখেছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ