Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সাফল্যের আশায় প্রাক্তন কোচরাও

ইস্ট বেঙ্গল সমর্থকদের ভালোবাসা আমার হৃদয়ে অটুট। ওরাই দলের আসল শক্তি। বরাবর যেভাবে উৎসাহ জুগিয়ে এসেছে তা অবিশ্বাস্য। আমার কোচিংয়ে আই লিগে রানার্স হয়েছিল দল। মনে পড়ছে, শেষ ম্যাচে গোকুলামকে হারিয়েও অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়।

সাফল্যের আশায় প্রাক্তন কোচরাও
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আলেজান্দ্রো মেনেন্ডেজ: ইস্ট বেঙ্গল সমর্থকদের ভালোবাসা আমার হৃদয়ে অটুট। ওরাই দলের আসল শক্তি। বরাবর যেভাবে উৎসাহ জুগিয়ে এসেছে তা অবিশ্বাস্য। আমার কোচিংয়ে আই লিগে রানার্স হয়েছিল দল। মনে পড়ছে, শেষ ম্যাচে গোকুলামকে হারিয়েও অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়। হতাশ ফুটবলাররা সেদিন মাঠে ভেঙে পড়েছিল। যাইহোক, এবার আইএসএল জয়ের হাতছানি ইস্ট বেঙ্গলের সামনে। কোচ অস্কার ব্রুজোঁ সহ গোটা দলকে একরাশ শুভেচ্ছা। আমি আশাবাদী লাল-হলুদ ব্রিগেড এবার সফল হবেই। এখান থেকে আর ফিরে তাকানোর কোনো জায়গা নেই।

Advertisement

কার্লেস কুয়াদ্রাত: কলকাতার কয়েক হাজার মাইল দূরে থেকেও সমর্থকদের উদ্বেগ টের পাচ্ছি। ওঁরাই ইস্ট বেঙ্গলের প্রাণ। সুপার কাপ জেতার রাত কখনও ভুলব না। যাইহোক, এই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ ইস্ট বেঙ্গলের সামনে। মাত্র একটা ম্যাচ বাকি। জিতলেই ট্রফি শোভা পাবে লাল-হলুদ তাঁবুতে। কোচ অস্কার ব্রুজোঁ ও গোটা দলকে শুভেচ্ছা জানাই। পুরো টুর্নামেন্টে বেশ উজ্জ্বল দেখিয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। শেষ ম্যাচে নিজেদের সর্বস্ব উজাড় করে দিক ফুটবলাররা। এই দলের ব্যালান্সও বেশ ভালো। ওদের সাফলের‌্য আশায় সাগ্রহে তাকিয়ে থাকব।

Advertisement
সম্পর্কিত সংবাদ