Bartaman Logo
৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জামিন পেলেও অন্য মামলায় জেলেই চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক

চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার জামিন পেলেও তোলাবাজির মামলায় জেলে থাকতে হবে। আদালতের সিদ্ধান্তের গুরুত্ব জানুন।

জামিন পেলেও অন্য মামলায়  জেলেই চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, তারকেশ্বর: তোলাবাজির অভিযোগে নতুন মামলা দায়ের হওয়ায় জামিন পেলেন না চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। পুলিশের কাজে বাধা ও রাস্তা অবরোধের মামলায় জামিন হলেও তোলাবাজির মামলায় জেলেই থাকতে হবে তৃণমূলের এই প্রাক্তন বিধায়ককে। বৃহস্পতিবার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল কর্মী মির্জা সানোয়ার আলির জামিন নামঞ্জুর করে দিয়েছে চুঁচুড়া আদালত। গত ৩০ মে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদে অসিত মজুমদারদের নেতৃত্বে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। পুলিশের কাজে বাধা, হেনস্তা, বেআইনিভাবে রাস্তা আটকে রাখার অভিযোগে তাঁদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ওইদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয় অসিত মজুমদার সহ দশজনকে। তাঁদের মধ্যে পাঁচজনকে পুলিশ হেপাজতে এবং পাঁচজনকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এদিন ছিল সেই মামলার শুনানি। অসিত মজুমদারদের আইনজীবী নির্মাল্য চক্রবর্তী বলেন, এই মামলায় নির্মল চক্রবর্তীর আগে জামিন হয়েছিল। এদিন বাকি ন’জনের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে অসিত মজুমদারের এখনই জেলমু্ক্তি হচ্ছে না। কারণ তাঁকে একটি তোলাবাজির মামলায় যুক্ত করা হয়েছে। সেই মামলায় পার্থ সাহা, মির্জা সানোয়ার আলিও রয়েছেন অভিযুক্ত হিসাবে। তাঁদেরও জামিন নামঞ্জুর হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ