Bartaman Logo
৯ জুন, ২০২৬

যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন বিজেপি মন্ত্রীর পুত্র সহ ২

মদ্যপ অবস্থায় এক মহিলাকে অশালীন মন্তব্য ও যৌন নিগ্রহের অভিযোগ। উত্তরপ্রদেশে ধৃত প্রাক্তন বিজেপি মন্ত্রীর পুত্র সহ দুই।

যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন বিজেপি মন্ত্রীর পুত্র সহ ২
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুজাফ্ফরনগর (উত্তরপ্রদেশ): মদ্যপ অবস্থায় এক মহিলাকে অশালীন মন্তব্য ও যৌন নিগ্রহের অভিযোগ। উত্তরপ্রদেশে ধৃত প্রাক্তন বিজেপি মন্ত্রীর পুত্র সহ দুই। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আর্যমান রঘুবংশী (২৮) ও শৌর্য গুপ্তা (১৮)। তাদের মধ্যে আর্যমান হল প্রাক্তন মন্ত্রী সুধীর কুমার বলিয়ানের পুত্র। তিনি কল্যাণ সিংয়ের নেতৃত্বাধীন পূর্বতন বিজেপি সরকারের সমবায়মন্ত্রী ছিলেন।পুলিশ সুপার (শহর) অমৃত জৈন বলেছেন, শুক্রবার মুজাফ্ফরনগরের নয়ি মান্ডি এলাকায় এই ঘটনা ঘটেছে। দুই অভিযুক্ত মদ্যপ অবস্থায় স্কুটার নিয়ে যাচ্ছিল। সেই সময় তারা রাস্তাতেই ২৪ বছরের এক মহিলাকে কটূক্তি ও যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নিগৃহীতার ভাই। সেই অভিযোগের ভিত্তিতেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। শনিবার অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৯, ১১৫ ও ৩৫২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ