Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অরণ্য সপ্তাহ: চলতি বছরে হাওড়াজুড়ে দেড় লক্ষের বেশি গাছ লাগাবে বনদপ্তর

বনসৃজনের জন্য চলতি বছর হাওড়া জেলায় দেড় লক্ষেরও বেশি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নিল বনদপ্তর। ইতিমধ্যে বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়াদের লক্ষাধিক চারা বিতরণ করেছে দপ্তর।

অরণ্য সপ্তাহ: চলতি বছরে হাওড়াজুড়ে দেড় লক্ষের বেশি গাছ লাগাবে বনদপ্তর
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বনসৃজনের জন্য চলতি বছর হাওড়া জেলায় দেড় লক্ষেরও বেশি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নিল বনদপ্তর। ইতিমধ্যে বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়াদের লক্ষাধিক চারা বিতরণ করেছে দপ্তর। চলতি অরণ্য সপ্তাহের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব বলে আশাবাদী দপ্তরের কর্তারা। সূত্রের খবর, পরিবেশ দিবস, জনকল্যাণ কর্মসূচি, যোগা দিবস, রথযাত্রা সেবা ক্যাম্পের মাধ্যমে গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি গত ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ চলছে। এই কর্মসূচির মাধ্যমে ৬০ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা করেছে দপ্তর। সেই সূত্রে শুক্রবার গাছের চারা বিতরণের পাশাপাশি স্কুলের পড়ুয়াদের সচেতনতা বাড়াতে কর্মসূচি নিয়েছিল বনদপ্তর। এদিন পদযাত্রার পাশাপাশি হুগলি নদী ও দামোদরের পাড় বরাবর ৫০টি গাছ লাগানো হয় এবং এলাকার বাসিন্দাদের হাতে ২৫০টি গাছের চারা তুলে দেওয়া হয়। 

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায়, গড়চুমুক জুলজিক্যাল পার্কের ভারপ্রাপ্ত আধিকারিক এষা বোসসহ অন্যান্যরা। এদিকে, আমতার গাজিপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে ‘গাছ সভা’র আয়োজন করা হয়। গাছ বসানো থেকে পরিচর্যাসহ নানা বিষয়ে আলোচনা হয় সেখানে। খুদে পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে। এরপর বনদপ্তরের দেওয়া গাছের চারা পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ