Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ অরণ্য সপ্তাহের সূচনা

আজ, মঙ্গলবার থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হবে অরণ্য সপ্তাহ। এদিন সকাল ১০টায় সল্টলেকের বনবিতান জীববৈচিত্র্য উদ্যানে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ অরণ্য সপ্তাহের সূচনা
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হবে অরণ্য সপ্তাহ। এদিন সকাল ১০টায় সল্টলেকের বনবিতান জীববৈচিত্র্য উদ্যানে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে সোমবার নবান্ন সভাঘরের বৈঠক থেকে বৃক্ষরোপণ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। বলেন, ‘অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে রাজ্যে ৭ কোটি ২০ লক্ষ চারাগাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একটি খবরের চ্যানেলে দেখলাম, উত্তরপ্রদেশে ২৬ কোটি গাছ লাগানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর লোকসভা কেন্দ্রে ১ কোটি ২০ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। আমরাও এক্ষেত্রে অন্তত উত্তরপ্রদেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।’ তবে কোনোভাবেই যেন ইউক্যালিপটাসের চারা না লাগানো হয়, সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, ‘ফলের গাছসহ অন্যান্য পরিবেশবান্ধব গাছের চারা বিতরণে গুরুত্ব দিতে হবে। উপকূলবর্তী এলাকায় নারকেল গাছের চারা বেশি দিতে হবে।’ সবশেষে কলকাতা পুরসভার কমিশনার এবং বনদপ্তরের আধিকারিকদের তাঁর কেন্দ্র ভবানীপুর বিধানসভা এলাকায় বিশেষ ‘বৃক্ষ বিতরণ কর্মসূচ’ গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে উপস্থিত থেকে সেই কর্মসূচির উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ