Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদেশযাত্রা: খারিজ অভিষেকের দ্রুত শুনানির আরজি

চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বুধবার দ্রুত শুনানির আরজি জানিয়েছিলেন তাঁর আইনজীবী।

বিদেশযাত্রা: খারিজ অভিষেকের দ্রুত শুনানির আরজি
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বুধবার দ্রুত শুনানির আরজি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু দ্রুত শুনানির আরজি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মামলাটি স্বাভাবিক প্রক্রিয়াতেই শুনানি তালিকায় আসবে। এখনই শুনানি সম্ভব নয়। বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা না-থাকলেও একাধিক বিচারাধীন মামলার কারণে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। অন্যদিকে, নিম্ন আদালতের অনুমতি মেলার পর সইকাণ্ডে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য এদিন তাঁকে নোটিশ দিয়েছে সিআইডি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ