Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

দেশকে বিশ্বগুরু হতে হলে প্রান্তিক মানুষকে মূলধারায় আনতেই হবে: ভাগবত

কোনো দেশকে সত্যিকারের ‘বিশ্বগুরু’ হতে গেলে প্রান্তিক মানুষকে মূল ধারায় নিয়ে আসতে হবে। শনিবার মহারাষ্ট্রের বুলধানায় পারধি জাতির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের।

দেশকে বিশ্বগুরু হতে হলে প্রান্তিক মানুষকে মূলধারায় আনতেই হবে: ভাগবত
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কোনো দেশকে সত্যিকারের ‘বিশ্বগুরু’ হতে গেলে প্রান্তিক মানুষকে মূল ধারায় নিয়ে আসতে হবে। শনিবার মহারাষ্ট্রের বুলধানায় পারধি জাতির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। তিনি আরো বলেন, যে যাযাবর জনগোষ্ঠীকে আমরা আজ ‘ভটকে বিমুক্ত’ বলে উল্লেখ করি, তারা একসময় জ্ঞানদান করত। ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল পারধে সম্প্রদায়। কিন্তু তাঁদের অপরাধী উপজাতি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। ফলে তাঁরা প্রান্তিক হয়ে পড়ে। যদিও তারা কখনোই বশ্যতা স্বীকার করেনি। স্বাধীনতার সংগ্রাম চালিয়ে গিয়েছে।

Advertisement

অন্যদিকে আরএসএসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ফের তোপ দাগলেন কর্ণাটকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে। রেজিস্ট্রেশন সহ একাধিক ইস্যু নিয়ে আরএসএসকে চিঠি দিয়েছিল কর্ণাটক সরকার। সেই চিঠির কোনো উত্তর এসেছে কিনা, তা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। উত্তরে প্রিয়াঙ্ক বলেন, ‘আমি বলেছিলাম, কোনো জবাব আসবে না। আমরা আইনিভাবেই যা করার করব। ওরা (আরএসএস) আইনি প্রক্রিয়ার বাইরে, আমরা ওদের আইনের আওতায় আনব। আমরা আরএসএসের ১০০ বছরের ইতিহাস খতিয়ে দেখব। ওই সংগঠনের সদস্যরাও হয়তো তা জানে না।’ আরএসএস প্রধান মোহন ভাগবত ও জেনজিদের বৈঠক নিয়েও কটাক্ষ করেন প্রিয়াঙ্ক। তিনি বলেন, ‘পড়ুয়াদের উপর অত্যাচারের পর এখন বৈঠক করছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ