Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফুটবলারদের চোট চিন্তা বাড়াচ্ছে দুই প্রধানের

আইএসএল শুরু হতে আর ১৫ দিনও বাকি নেই। এর মধ্যেই চোট চিন্তায় দুই প্রধান। ২৪ ঘণ্টা আগেই চোট পেয়েছিলেন ইস্ট বেঙ্গলের নাওরেম মহেশ।

ফুটবলারদের চোট চিন্তা বাড়াচ্ছে দুই প্রধানের
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল শুরু হতে আর ১৫ দিনও বাকি নেই। এর মধ্যেই চোট চিন্তায় দুই প্রধান। ২৪ ঘণ্টা আগেই চোট পেয়েছিলেন ইস্ট বেঙ্গলের নাওরেম মহেশ। এবার খারাপ খবর মোহন বাগানে। চোটের কারণে গোটা মরশুমের জন্য ছিটকে যেতে পারেন আশিস রাই। প্রায় দু’সপ্তাহ আগে অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন মণিপুরি উইং ব্যাক। এমআরআই’এ ধরা পড়েছে চোট গুরুতর। চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। এবার আইএসএল হবে সিঙ্গল লেগে। ফলে দুই-তিন মাসের ছোট মরশুম। কিন্তু অস্ত্রোপচার হলে রিহ্যাব সেরে মাঠে ফেরা কঠিন। তাই চিন্তার ভাঁজ সবুজ-মেরুন ম্যানেজমেন্টের। ইতিমধ্যেই বিকল্প ভাবনা শুরু করে দিয়েছেন মোহন বাগান কোচ সের্গিও লোবেরা। মূলত লেফট উইং ব্যাকের ফুটবলার হলেও ডান দিকে অভিষেক টেকচাম সিংকে ব্যবহার করছেন স্প্যানিশ কোচ। গত সপ্তাহে খেলা দু’টি প্রস্তুতি ম্যাচেই তাঁকে রাইট উইং ব্যাকে খেলিয়ে দেখে নিয়েছেন স্প্যানিশ কোচ। তবে বাকিরা এদিন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে গা ঘামালেন।

Advertisement

এদিকে, সোমবার ফের ভিসার আবেদন করলেন ইস্ট বঙ্গেলের বিদেশি স্ট্রাইকার ইউসুফ। প্রথমবার ভিসার আবেদন বাতিল হয়। মঙ্গলবার  সকাল দশটায় রাজারহাটের সেন্টার অব এক্সিলেন্সে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। তাদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। চার বিদেশি সমৃদ্ধ হায়দরাবাদের এই দলটি আই লিগ চ্যাম্পিয়ন হতে মরিয়া। সোমবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে গা ঘামালেন কেভিন সিবলে। রিহ্যাবের পর দ্রুত মাঠে ফিরতে মরিয়া তিনি। নাওরেম মহেশ সিংয়ের এমআরআই এখনও হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ