Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের আসরে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ফুটবলার

বিশ্বকাপে দিন গড়ানোর সঙ্গেই ক্রমশ দানা বাঁধছে বিতর্ক। এবার সমালোচনায় আইভেরি কোস্টের ফুটবলার এলিয়ে ওয়াহি।

বিশ্বকাপের আসরে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ফুটবলার
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ২০২৬ বিশ্বকাপে দিন গড়ানোর সঙ্গেই ক্রমশ দানা বাঁধছে বিতর্ক। এবার সমালোচনায় আইভেরি কোস্টের ফুটবলার এলিয়ে ওয়াহি। জানা গিয়েছে, বিশ্বকাপ খেলতে আসার সপ্তাহ দুয়েক আগে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তবে পরে ছাড়া পেয়ে মার্কিন মুলুকে পাড়ি দেন এই তরুণ ফরোয়ার্ড। এমনকি, ইকুয়েডরের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে মাঠেও নামেন তিনি। এরপরই উঠছে প্রশ্ন। ম্যাচ গড়াপেটার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ফুটবলারকে কীভাবে বিশ্বকাপের আসরে খেলার অনুমতি দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই নিয়ে অবশ্য ফিফা কিংবা আইভেরি কোস্ট ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার, গোটা বিষয়টা প্রকাশ্যে আসার পর জার্মানির বিরুদ্ধে পরের ম্যাচে তাঁকে মাঠে নামানো হয় কিনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ