Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্ষতিগ্রস্ত হল ফুটবলও, মন্তব্য ইসফাক আমেদের

ডাল লেকের সৌন্দর্য, লালচকে পর্যটকদের ভিড়, ওয়াজির বাগে বাকসি স্টেডিয়ামে রিয়াল কাশ্মীরের ম্যাচ ঘিরে উন্মাদনা! দু’দিন আগেও উপত্যকা এলাকায় ছিল উত্সবের আবহ।

ক্ষতিগ্রস্ত হল ফুটবলও, মন্তব্য ইসফাক আমেদের
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাল লেকের সৌন্দর্য, লালচকে পর্যটকদের ভিড়, ওয়াজির বাগে বাকসি স্টেডিয়ামে রিয়াল কাশ্মীরের ম্যাচ ঘিরে উন্মাদনা! দু’দিন আগেও উপত্যকা এলাকায় ছিল উত্সবের আবহ। কিন্তু, মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভূস্বর্গ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গীদের গুলিতে ২৬ জন পর্যটকের মৃত্যু ঘটনার পর থমথম করছে কাশ্মীরের রাস্তাঘাট। দোকানপাট বন্ধ। মোমবাতি হাতে প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা। মোহন বাগান-ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া ইসফাক আমেদ মুঠোফোনের ওপার থেকে বলছিলেন, ‘ন্যক্কারজনক ঘটনা। নিন্দার ভাষা নেই। জঙ্গিদের কঠোর শাস্তি চাই।’

Advertisement

কাশ্মীরে ফুটবল খুবই জনপ্রিয়। সাতের দশকে আব্দুল মজিদ, পরের দিকে ইসফাক আহমেদ, মেহরাজউদ্দিন ওয়াডু বা বর্তমানে সুহেল ভাট— ভূস্বর্গ থেকে একাধিক ফুটবল উঠে এসেছেন। ইসফাক আমেদ এখন আবার রিয়াল কাশ্মীরের কোচ। তাঁর শহর শ্রীনগর থেকে ১২০ কিলোমিটার দূরে পহেলগাঁও। 
চিন্তিত ইসফাকের কথায়, ‘কাশ্মীরের অর্থনীতির মূল স্তম্ভ পর্যটন। তার উপর প্রভাব তো পড়বেই। তার সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে ক্রীড়াক্ষেত্র।’ তিনি আরও যোগ করেন, ‘সম্প্রতি কাশ্মীরের ফুটবল দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। রিয়াল কাশ্মীরের প্রতিটি ম্যাচে বাকসি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকত। ছোট ছোট বাচ্চাদের হাতেও ফুটবল তুলে দিচ্ছিলাম আমরা। কিন্তু মঙ্গলবারের পর থেকে খেলাধুলো সব বন্ধ। কড়া নিরাপত্তায় রাস্তাঘাট থমথম করছে। এই ঘটনায় কাশ্মীরের বড় ক্ষতি হয়ে গেল।’এদিকে, মোহন বাগানের তরুণ ফুটবলার সুহেল ভাটও সোশ্যাল মিডিয়ায় জঙ্গি হামলার নিন্দা করেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ