Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬

যন্তরমন্তরে খাবার সরবরাহকারী যুবককে হেনস্তা? অভিযোগ মানতে নারাজ পুলিশ

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর যন্তরমন্তর ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। এরমধ্যেই চরম বিপাকে পড়েছেন মহম্মদ জুনেইদ।

যন্তরমন্তরে খাবার সরবরাহকারী যুবককে হেনস্তা? অভিযোগ মানতে নারাজ পুলিশ
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর যন্তরমন্তর ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। এরমধ্যেই চরম বিপাকে পড়েছেন মহম্মদ জুনেইদ। আন্দোলনের প্রথম দিনেই যন্তরমন্তরে চলে এসেছিলেন উত্তরপ্রদেশের এই যুবক। গ্যাঁটের কড়ি খরচ করে আন্দোলনকারীদের হাতে জল ও খাবার তুলে দিচ্ছিলেন তিনি। বিক্ষোভকারীদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন হাসিখুশি ‘জুনেইদ ভাইয়া’। এবার আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোয় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের পুলিশ হেনস্তা করছেন বলে অভিযোগ জুনেইদের।  ককরোচ জনতা পার্টির এই স্বেচ্ছাসেবকের দাবি, পুলিশ তাঁকে আটক করেছিল। আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের পুলিশ তুলে নিয়ে যায়। ব্যাংকের বই, আধার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও নিয়ে নিয়েছে। জুনেইদের পরিবারের উপর পুলিশি ‘অতিসক্রিয়তা’র কড়া সমালোচনা করেছে ককরোচ জনতা পার্টি। তারা জানিয়েছে, গোটা বিষয়ে নজর রাখা হচ্ছে। জুনেইদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে আইনি সহযোগিতাও করা হবে। সরব  বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণও। জুনেইদ ও তাঁর পরিবারকে হেনস্তার ঘটনাকে নিন্দনীয় বলে সমালোচনা করেছেন তিনি।  যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মীরাট পুলিশ। পুলিশ সুপার বিনায়ক গোপাল ভোঁসলে জানিয়েছেন, সমস্ত থানায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু, জুনেইদ বা তাঁর পরিবারের কাউকে আটক করা হয়নি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ