উত্তরবঙ্গে চা বাগানের উন্নয়নে জোর রাজ্যের। চা বলয়ে ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে। ২০টি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ৯৫টি ক্রেশ তৈরি করা হচ্ছে। যার ৩৫টি-র কাজ শেষ হয়ে গিয়েছে। ১৮টি চালুও করা হয়েছে। এছাড়াও, চা বাগানের পড়ুয়াদের জন্য চালু হচ্ছে স্কুল বাস। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।



