Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভা ভিত্তিক পর্যটনে জোর, হলং বাংলো পুনর্নির্মাণ

রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ কোনো পর্যটনস্থল থাকলে তার উন্নয়ন এবং জায়গাটি আরও আকর্ষণীয় করে তুলতে চায় পর্যটন দপ্তর।

বিধানসভা ভিত্তিক পর্যটনে জোর, হলং বাংলো পুনর্নির্মাণ
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ কোনো পর্যটনস্থল থাকলে তার উন্নয়ন এবং জায়গাটি আরও আকর্ষণীয় করে তুলতে চায় পর্যটন দপ্তর। শুক্রবার বিধানসভা অধিবেশনে একথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তাঁর বক্তব্য, ‘বিধায়করা এ ব্যাপারে জেলাশাসকের সঙ্গে আলোচনা করুন। ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট জমা দিন। দপ্তর সেটা বিবেচনা করবে।’

Advertisement

এদিকে, হলং বাংলো পুনর্নির্মাণের কাজ চলছে জোরকদমে। ২০২৭ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ এই বাংলোর পুরানো ঐতিহ্য ফিরে আসতে চলেছে। তবে এবার পুরোপুরি কাঠের নয়, কংক্রিটের বাংলো তৈরি করা হচ্ছে। কাঠ ব‍্যবহার করা হবে না বাংলো নির্মাণে। একথা জানিয়েছেন বনদপ্তরের মন্ত্রী মনোজ ওঁরাও। তিনি বলেন, ‘বাংলো পুড়ে গিয়েছিল। ৬০-৭০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। এবার সেটা পূর্ণতা পাচ্ছে।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই নবনির্মিত বাংলোর উদ্বোধন করতে পারেন বলে জানা গিয়েছে বনদপ্তর সূত্রে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ