Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা

কৃষিজপণ্য হিসেবে মান্যতা না দেওয়ার প্রতিবাদে এবার কেন্দ্র সরকারের বিরদ্ধে পথে নামছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা।

কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষিজপণ্য হিসেবে মান্যতা না দেওয়ার প্রতিবাদে এবার কেন্দ্র সরকারের বিরদ্ধে পথে নামছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা। সারা রাজ্য ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক শনিবার এই খবর জানিয়েছেন। তিনি বলেন, ইতিম঩঩ধ্যে তাঁদের দাবি‑দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে দিল্লির কৃষি মন্ত্রকে। সমিতির পক্ষ থেকে এদিন উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কোনটাই বাস্তবে কার্যকর হয়নি। ফলে রাজ্যের কয়েক হাজার ফুল চাষী ও ব্যবসায়ী নানা সমস্যার মধ্যে রয়েছেন। নারায়ণবাবু বলেন, কৃষিজপণ্য হিসেবে ঘোষণা না হওয়ায়, বড় কোনও দুর্যোগ হলে ফুলচাষীরা কোনও সাহায্য পাচ্ছেন না। অতিরিক্ত ফুল মজুত রাখার কোনও সুবন্দোবস্ত নেই। নেই কোনও ফুল গবেষণাকেন্দ্র। তাছাড়া কলকাতায় বৃহত্তর ফুলবাজারের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এ যাবত বড় কোনও উদ্যোগ গ্রহণ করেনি। ফলে চূড়ান্ত কঠিন অবস্থার মধ্যে রয়েছেন ফুল ব্যবসায়ীরা। তাই এসবের প্রতিবাদ জানিয়েই আমরা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পথে নামতে একপ্রকার বাধ্য হচ্ছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ