Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

কাশ্মীরে বন্যা: জারি লাল সতর্কতা, মৃত বেড়ে ১৯

কাশ্মীরে বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃতের সংখ্যা বেড়ে ১৯। প্রশাসন জানিয়েছে, আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত পড়ুন।

কাশ্মীরে বন্যা: জারি লাল সতর্কতা, মৃত বেড়ে ১৯
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: বৃষ্টি অব্যাহত। আরও ভয়াবহ আকার নিয়েছে জম্মু ও কাশ্মীরের বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকায় নামছে ধস। সোমবার পুঞ্চ জেলার লোরান গ্রামে একটি বাড়ি ভেঙে পড়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। ফলে গত দু’দিনে বৃষ্টিজনিত দুর্ঘটনায় উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯। এখনও নিখোঁজ বহু। পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের আধিকারিক মুখতার আহমেদ জানান, জম্মুর পির পাঞ্জাল পর্বতাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে। এলাকার অবস্থা নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে ৬ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। অন্যদিকে, টানা বৃষ্টির প্রভাব পড়েছে শ্রীনগরেও।  শহরের একাধিক নীচু এলাকা জলমগ্ন। বুশওয়ারা-ডালগেট সহ বিভিন্ন জায়গায় বাড়ি, দোকান, হোটেলে জল ঢুকে পড়েছে। ডাল লেকের ধারের ব্যস্ত বুলেভার্ড রোডও জলমগ্ন। যার ফলে পর্যটক, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ