Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

অসমে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৯৭

বানভাসি অসমে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শুক্রবার গোলাঘাট ও উদালগুড়ি জেলায় আরও দু’জনের মৃত্যুর খবর মিলেছে।

অসমে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৯৭
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: বানভাসি অসমে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শুক্রবার গোলাঘাট ও উদালগুড়ি জেলায় আরও দু’জনের মৃত্যুর খবর মিলেছে। ফলে এই বন্যায় এখনও পর্যন্ত ৯৭ জন প্রাণ হারিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, ১৫টি জেলায় ১ লক্ষ ৬৮ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যায় অসমের যে সমস্ত জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, তাদের মধ্যে অন্যতম শিবসাগর। জলের তোড়ে ভেসে যায় রেললাইন। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। জল নামতেই শুরু হয় মেরামতির কাজ। প্রায় ১৫ দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে বলে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে জানানো হয়েছে। বন্যাবিধ্বস্ত অন্যান্য অংশেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। সেলেনঘাট-আমগুড়ি-সিমালুগুড়ি-শিবসাগর টাউনের মধ্যে মেরামতির কাজের পর ট্রেন চলাচল শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।। ত্রাণ সরবরাহের জন্য রাজ্যের ছ’টি জেলায় ১৩৩টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ