Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বন্যার আশঙ্কা, বিহারের দুই জেলায় মোতায়েন এনডিআরএফ

তিব্বতে প্রবল বৃষ্টির জেরে বিহারে বন্যার আশঙ্কা। এনডিআরএফ-এর ২টি দল মোতায়েন হয়েছে। পরিস্থিতি নজরদারিতে। বিস্তারিত পড়ুন।

বন্যার আশঙ্কা, বিহারের দুই জেলায় মোতায়েন এনডিআরএফ
  • ২৬ আগস্ট, ২০২৬ ১৯:৪৪
Prefer us on Google

তিব্বতে প্রবল বৃষ্টির জেরে ভোতেকোশি নদীতে হড়পা বানে বিধ্বস্ত উত্তর নেপাল। তিব্বত থেকে আসা এই নদী নেপাল হয়ে ভারতের বিহারে প্রবেশ করেছে। সেখানে তার নাম গন্ডক। বন্যার আশঙ্কায় এই নদীর তীরবর্তী অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। আগাম ব্যবস্থা হিসেবে বিহারের পশ্চিম চম্পারণ ও মুজাফফরপুরে এনডিআরএফ-এর দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিহারে মোট ন’টি দল মোতায়েন রয়েছে এবং পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। বুধবার সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন এনডিআরএফের আইজি নরেন্দ্র সিং বুন্ডেলা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ