Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, মৃত অন্তত আট

বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নীচু এলাকাগুলিতে এখনও জমে রয়েছে জল।

বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির  উন্নতি হয়নি, মৃত অন্তত আট
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্যাংকক: বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নীচু এলাকাগুলিতে এখনও জমে রয়েছে জল। কয়েক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত ১০ দিনে দেশজুড়ে বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে ব্যাংককের বিভিন্ন এলাকা জলমগ্ন। ব্যাহত যান চলাচল। ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্যও। অনেক এলাকায় ৩০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। থাইল্যান্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকক শহরে ২০০ টিরও বেশি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। রবিবার পর্যন্ত সেখানে প্রায় ৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। শহরের ৩১টি রাস্তা এখনও জলের তলায়। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, বৃষ্টির পরিমাণ কমেছে। দ্রুত জল বের করে দেওয়ার চেষ্টা চলছে। তবে শহরের প্রধান নিকাশি ব্যবস্থাগুলিতে জলের স্তর অনেকটাই বেশি। কোথাও কোথাও জলস্তর আরও বাড়ছে। কারণ আশেপাশের এলাকা থেকে জল এসে খালগুলিতে জমা হচ্ছে। এদিকে, থাইল্যান্ডের আরও ২৫টি প্রদেশে বন্যায় ৫ লক্ষ ৪৫ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।  জলমগ্ন ব্যাংককের রাস্তাঘাট। এএফপির তোলা ছবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ