Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

হড়পা বান, চরম বিপাকে পর্যটকরা

হিমবাহ গলে হড়পা বান। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতির ঝালমা নাল্লার এই ঘটনায় বিপাকে পড়লেন পর্যটকরা। হিমবাহ গলে জলস্তর বেড়ে যায়।

হড়পা বান, চরম বিপাকে পর্যটকরা
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিমলা: হিমবাহ গলে হড়পা বান। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতির ঝালমা নাল্লার এই ঘটনায় বিপাকে পড়লেন পর্যটকরা। হিমবাহ গলে জলস্তর বেড়ে যায়। এরফলে সোমবার সন্ধ্যায় হড়পা বান নামে। প্রবল জলের স্রোতে ভেসে যায় মানালি-লে হাইওয়ের একাংশ। এর জেরে সেখানে পর্যটকদের প্রায় ৬০টি গাড়ি আটকে পড়েছিল। বিপর্যয়ের খবর সামনে আসতেই তড়িঘড়ি ময়দানে নামে স্থানীয় প্রশাসন ও বর্ডার রোড অর্গানাইজেশনের (বি আর ও) সদস্যরা। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঝরাতেই রাস্তা সারাইয়ের কাজ শেষ হয়েছে। পর্যটকদেরও নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে গোটা রাত ওই এলাকায় নজরদারি চালানো হয়েছে। আপাতত মানালি-লে হাইওয়ের যান চলাচল স্বাভাবিক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ