Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হড়পা বানে বিপর্যস্ত মাদারিহাট, বিচ্ছিন্ন একাধিক চা বাগান

ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টিতে হড়পা বানের জেরে তিথি ও বাংরি নদীতে প্রবল জলোচ্ছ্বাস। যার জেরে বিচ্ছিন্ন মাদারিহাটের টোটোপাড়া।

হড়পা বানে বিপর্যস্ত মাদারিহাট, বিচ্ছিন্ন একাধিক চা বাগান
  • ১৮ জুলাই, ২০২৬ ১৫:৪৯
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টিতে হড়পা বানের জেরে তিথি ও বাংরি নদীতে প্রবল জলোচ্ছ্বাস। যার জেরে বিচ্ছিন্ন মাদারিহাটের টোটোপাড়া। হলং নদীর জলোচ্ছ্বাসে উড়ে গিয়েছে জলদাপাড়া ট্যুরিস্ট লজের সামনে কাঠের ফুটব্রিজ। যার জেরে মাদারিহাট শহর থেকে বিচ্ছিন্ন জলদাপাড়ার তিনটি রেঞ্জ অফিস ও সহকারি বন্যপ্রাণী সংরক্ষকের অফিস। যদিও জঙ্গল বন্ধ থাকায় এখন পর্যটক নেই। ফলে সেভাবে কোনও সমস্যা নেই। তবে হাতি তাড়াতে সমস্যায় পড়েছেন বনকর্মীরা। 

Advertisement

এদিকে, সমতলে বৃষ্টিপাতের জেরে মাদারিহাটের বীরপাড়ার সুভাষপল্লি, কলেজপাড়া ও দেবীনগর এলাকার বাড়ি বাড়ি জল ডুবেছে। সেচ দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় হাসিমারায় ১০০.২০ ও আলিপুরদুয়ারে ৫৭.৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ