Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বান, মৃত ১, নিখোঁজ অন্তত ২০

নেপালের পর আমেরিকা। হড়পা বানে বিধ্বস্ত অ্যারিজোনা প্রদেশের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। অন্তত ২০ জন নিখোঁজ।

গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বান, মৃত ১, নিখোঁজ অন্তত ২০
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলোরাডো: নেপালের পর আমেরিকা। হড়পা বানে বিধ্বস্ত অ্যারিজোনা প্রদেশের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। অন্তত ২০ জন নিখোঁজ। যদিও আপাতত একজনের মৃত্যু নিশ্চিত করেছে ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস)। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। 

Advertisement

এনপিএস জানিয়েছে, শনিবার দুপুরে ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকে আচমকা জলস্তর বাড়তে শুরু করে। মাত্র কয়েক মিনিটের প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢাল বেয়ে বিপুল জল নেমে আসে। আবহাওয়া দপ্তরের মতে, প্রায় ৩০ মিনিট ব্যাপক বৃষ্টি হয়। বন্যার জেরে ফ্যান্টম র‍্যাঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড এবং নর্থ কাইবাব ট্রেলের একাধিক অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের উপর থাকা একাধিক ফুটব্রিজ কার্যত ধ্বংস হয়েছে। কোথাও কোথাও নদীর গতিপথে নতুন স্রোত বা র‍্যাপিড তৈরি হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। রবিবার সন্ধ্যায় কলোরাডো নদীর ক্রিস্টাল র‍্যাপিডসের কাছে ৪৬ বছরের এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বন্যার পর হেলিকপ্টারে করে অন্তত ৬২ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে অ্যারিজোনা প্রশাসনের সঙ্গে যৌথ ভাবে কাজ করছে পার্ক কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ