মালদহের কালিয়াচকে বোমা ফেটে জখম ৫ বছরের শিশু। বৃহস্পতিবার, দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের দীনুটোলায়। একটি পরিত্যক্ত বাড়িতে বল ভেবে খেলতে গিয়েই বিপত্তি ঘটেছে বলে জানা গিয়েছে। জখম শিশুটিকে আনা হচ্ছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, এই ঘটনায় জখম হয়েছে মোট ৫ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।



