Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবন, বসিরহাট-সহ ৫ নয়া জেলা! প্রস্তাব চাইল নবান্ন, শুরু প্রাথমিক প্রক্রিয়া

বিজেপি সরকার রাজ্য বাজেটে সুন্দরবন, বসিরহাটসহ মোট পাঁচটি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করেছে।

সুন্দরবন, বসিরহাট-সহ ৫ নয়া জেলা! প্রস্তাব চাইল নবান্ন, শুরু প্রাথমিক প্রক্রিয়া
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও বারাসত: বিজেপি সরকার রাজ্য বাজেটে সুন্দরবন, বসিরহাটসহ মোট পাঁচটি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করেছে। সেইমতো বর্তমান অবিভক্ত জেলা ভাঙার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু দিল নবান্ন। যেসব পুরানো জেলা ভেঙে পৃথক নতুন জেলা হবে সেখানে চিঠি পাঠিয়ে প্রস্তাব আকারে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। একেকটি জেলায় কোন কোন ব্লক, বিধানসভা কেন্দ্র, থানা প্রভৃতি থাকবে প্রস্তাবে সেসব উল্লেখ করতে হবে। এমনকি ওই রিপোর্টে সংশ্লিষ্ট জেলা জজের বক্তব্যও রাখতে বলা হয়েছে। 

Advertisement

প্রশাসনকে সতর্ক করা হয়েছে যাবতীয় আইনি জটিলতা এড়াবার জন্য। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রের খবর, রাজ্যের নির্দেশিকা 
মেনে বসিরহাটের নদীতীরবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে সরকারি জমি জরিপের কাজ। শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট এলাকায় সরকারি অফিস কাছারি নির্মাণের প্রস্তুতি। এই জেলার বসিরহাটের পাশাপাশি বনগাঁ মহকুমারও একাংশ নতুন বসিরহাট জেলার সঙ্গে সংযুক্তিকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এছাড়া চলছে প্রশাসনিক দপ্তর বিকেন্দ্রীকরণের উদ্যোগ।
এদিকে, দক্ষিণ ২৪ পরগনার কোন অংশ ভেঙে সুন্দরবন জেলা হবে, তা নিয়ে দ্বিধায় রয়েছেন প্রশাসনিক কর্তারা। কারণ আক্ষরিক অর্থে সুন্দরবন ধরলে ক্যানিং মহকুমার চারটি ব্লকসহ আশপাশের কিছু অংশ নিয়েই এই জেলা গঠন করা যেতে পারে। কিন্তু ক্যানিং মহকুমায় আদালত এবং পুলিশ জেলা নেই। তাই মীমাংসাসূত্র হিসাবে, বর্তমান সুন্দরবন পুলিশ জেলার এলাকা ধরেই প্রশাসনিক জেলা গড়া যেতে পারে। জেলা প্রশাসন সবদিক খতিয়ে দেখছে। নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত।

Advertisement
সম্পর্কিত সংবাদ