Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পাঁচ দিনের সমরাস্ত্র প্রশিক্ষণ শিবির 'হুঁশিয়ার'-এর সূচনা

পাঁচ দিনের সমরাস্ত্র প্রশিক্ষণ শিবির 'হুঁশিয়ার'-এর সূচনা
  • ২৬ মে, ২০২৫ ২১:০৫
Prefer us on Google

সোমবার হলদিয়া কোস্টগার্ডে পাঁচ দিনের সমরাস্ত্র প্রশিক্ষণ শিবির বা ওয়েপন ট্রেনিং ক্যাম্প 'হুঁশিয়ার'-এর সূচনা হল। কোস্টগার্ডের কলকাতা, হলদিয়া এবং ফ্রেজারগঞ্জ ইউনিটের জওয়ানরা ওই শিবিরে যোগ দিয়েছে। শিবির চলাকালীন মাঝসমুদ্রে প্রশিক্ষণ চলবে, কী ভাবে শত্রুর মোকাবিলায় নিপুণভাবে এবং দ্রুততার সঙ্গে সমরাস্ত্র প্রয়োগ করতে হয়। বাংলাদেশ জলসীমান্ত রক্ষায় কোস্টগার্ডের সক্ষমতা পরীক্ষার জন্য এই প্রশিক্ষণ চলছে বলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ