Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পাঁচদিন ব্যাংক পরিষেবা: সব পক্ষকে নিয়ে বৈঠকের প্রস্তাব

সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালুর দাবিতে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা স্থগিত হয়। কারণ, সরকার জানিয়েছিল, এই বিষয়ে পর্যালোচনা করতে ১২ জন সদস্য নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে, সেখানে থাকবেন ব্যাংক কর্মী ও অফিসারদের প্রতিনিধিরাও।

পাঁচদিন ব্যাংক পরিষেবা: সব  পক্ষকে নিয়ে বৈঠকের প্রস্তাব
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালুর দাবিতে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা স্থগিত হয়। কারণ, সরকার জানিয়েছিল, এই বিষয়ে পর্যালোচনা করতে ১২ জন সদস্য নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে, সেখানে থাকবেন ব্যাংক কর্মী ও অফিসারদের প্রতিনিধিরাও। সেই কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার। সরকার পক্ষ এর আগে মৌখিকভাবে জানিয়ে এসেছে, ব্যাংকিং পরিষেবার সঙ্গে যেসব ক্ষেত্র যুক্ত, তাদের অনেকেই পাঁচদিনের পরিষেবায় আপত্তি জানাচ্ছে। সেই কারণেই সরকার চাইলেও তা কার্যকর করতে পারছে না। এদিনের বৈঠকে স্থির হয়েছে, সব ক্ষেত্রকে নিয়ে একটি দিনভর বৈঠক ডাকা হবে এবং তাদের বক্তব্য শোনা হবে। ব্যাংক কর্মীরাও শোনাবেন তাঁদের যুক্তি। তাতে বিষয়টি স্বচ্ছ হবে বলেই আশা করা হচ্ছে। 

Advertisement

শীঘ্রই এই উদ্যোগ নেওয়া হতে চলেছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, পাঁচদিনের ব্যাংকিং পরিষেবার সঙ্গে যেমন আরবিআই, রাজ্য সরকার, কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং অন্য মন্ত্রকগুলি যুক্ত, তেমনই সাধারণ গ্রাহক, ব্যবসা ও শিল্পমহলও সম্পৃক্ত এর সঙ্গে।

Advertisement
সম্পর্কিত সংবাদ