Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগর ও আমডাঙায় অস্ত্র-বোমাসহ গ্রেপ্তার পাঁচ

ভোট পরবর্তী  পরিস্থিতিতে অশোকনগর-আমডাঙায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক নজর রাখছে পুলিশ। এই আবহে বড়ো সাফল্য মিলল।

অশোকনগর ও আমডাঙায়  অস্ত্র-বোমাসহ গ্রেপ্তার পাঁচ
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোট পরবর্তী  পরিস্থিতিতে অশোকনগর-আমডাঙায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক নজর রাখছে পুলিশ। এই আবহে বড়ো সাফল্য মিলল। দুটি অভিযানে অস্ত্র, বোমা ও ধারালো অস্ত্রসহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে অশোকনগরে অভিযান চালিয়ে আরিফ হোসেন মণ্ডল নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে দাগি অপরাধী হিসাবে পরিচিত। 

Advertisement

অন্যদিকে, বুধবার রাতে আমডাঙা থানার কাছারি-চাঁদনিপুকুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ১০–১২ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। সেই সময় বোমা, হাঁসুয়া ও গাঁইতি নিয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে মূল চক্রী রাজা আলমকে বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হলে দু’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। বাকি অভিযুক্ত শাহারুখ মণ্ডল, হাফিজুল মণ্ডল ও সহারুপ মণ্ডলকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের তরফে জানানো হয়েছে, ভোট-পরবর্তী  পরিস্থিতিতে এলাকাজুড়ে অশান্তি বা অপরাধমূলক তৎপরতা রুখতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে। দুটি ক্ষেত্রে তদন্ত চলছে।

সম্পর্কিত সংবাদ