Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

২ মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, ফিরল ট্রলার

নদী ও সমুদ্র থেকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হল। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত কোনো মৎস্যজীবী নদী ও সমুদ্র থেকে মাছ ধরতে পারবেন না।

২ মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, ফিরল ট্রলার
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নদী ও সমুদ্র থেকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হল। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত কোনো মৎস্যজীবী নদী ও সমুদ্র থেকে মাছ ধরতে পারবেন না। এই দুই মাস মাছেদের প্রজননের সময়। ডিম পাড়ার জন্য মাছ সমুদ্র ও নদীর সংযোগস্থলে অথবা খাড়ির কাছাকাছি চলে আসে। তাই মাছেদের এই সময় যাতে সমস্যা না হয়, সেই কারণে মৎস্য দপ্তরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। মাছ ধরার প্রতিটি ট্রলার সমুদ্র থেকে ফিরে এসেছে। সেগুলি এখন বিভিন্ন মৎস্যবন্দরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে। আগামী দুই মাস ট্রলারগুলি মেরামত করার কাজ চলবে। এরপর ১৫ জুন থেকে এই ট্রলার গুলি আবার মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেবে।

Advertisement

এবিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘মৎস্য দপ্তরের পাশাপাশি মৎস্যজীবী সংগঠন গুলির পক্ষ থেকেও প্রত্যেক মৎস্যজীবীকে এই নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো মৎস্যজীবী এই নিষেধাজ্ঞা না মেনে চলে, তাহলে তাদের উপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ