Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন বাজার থেকে মাছ চুরি করে নতুন বাজারে বিক্রি

ময়নাগুড়ি পুরাতন বাজার থেকে মাছ চুরি করে বিক্রি করা হচ্ছে নতুন বাজারে এনে। আর এ ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার শোরগোল পড়ে যায় নতুন বাজারে।

পুরাতন বাজার থেকে মাছ চুরি করে নতুন বাজারে বিক্রি
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি পুরাতন বাজার থেকে মাছ চুরি করে বিক্রি করা হচ্ছে নতুন বাজারে এনে। আর এ ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার শোরগোল পড়ে যায় নতুন বাজারে। বিষয়টি জানতে পেরে পুরাতন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার একত্রিত হয়ে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জানান। আর ওই অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিস। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। 

Advertisement

মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই পুরাতন বাজার থেকে রাতে মাছ চুরি হচ্ছে। কে বা কারা চুরি করছে তা জানাই যাচ্ছে না। কিন্তু মঙ্গলবার পুরাতন বাজারের মাছ ব্যবসায়ীরা জানতে পারেন কোনও এক মহিলা নতুন বাজারে খুব কম দামে মাছ নিয়ে এসে মৎস্য ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে চলে যান। এরপরই পুরাতন বাজারের ব্যবসায়ীরা থানার দ্বারস্থ হন। 
পুরাতন বাজারের মাছ ব্যবসায়ী উবোল দাস বলেন, সোমবার রাতে শিঙি মাছ ছয় কেজি, কৈ মাছ দুই কেজি, শোল মাছ এক কেজি এবং মাগুর ও রুই মাছ তিন কেজি করে চুরি হয়ে গিয়েছে। আরএক ব্যবসায়ী নিতাই দাস বলেন, পাবদা মাছ পাঁচ কেজি চুরি হয়েছে। মোহন্ত দাস নামে আরএকজন বলেন, আমার মাছ কাটার বঁটি চুরি হয়ে গিয়েছে। পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, আমরা প্রশাসনের সহযোগিতা চাইছি। আমরা ব্যবসায়ীদের বলব, কম দামে যেন কারও কাছ থেকে মাছ তাঁরা না কেনেন। পুলিস জানিয়েছে, একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ