Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৩ জুন প্রথম বিশেষ লোক আদালত

জাতীয় লোক আদালতের অঙ্গ হিসাবে আগামী ১৩ জুন এই রাজ্যেও বসছে প্রথম বিশেষ লোক আদালত। প্রতিটি জেলা ও মহকুমা কোর্টে বসছে বিশেষ লোক আদালত। থাকছে একাধিক বেঞ্চ।

১৩ জুন প্রথম বিশেষ লোক আদালত
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় লোক আদালতের অঙ্গ হিসাবে আগামী ১৩ জুন এই রাজ্যেও বসছে প্রথম বিশেষ লোক আদালত। প্রতিটি জেলা ও মহকুমা কোর্টে বসছে বিশেষ লোক আদালত। থাকছে একাধিক বেঞ্চ। সেখানেই হবে বিভিন্ন মামলার নিষ্পত্তি। এর আগে এসআইআর এবং ভোটের কারণে থমকে যায় এই লোক আদালতের যাবতীয় কাজকর্ম। ফলে চলতি বছরে এটিই হল প্রথম জাতীয় লোক আদালত। স্বাভাবিকভাবে এবার বেশি সংখ্যক মামলা উঠবে বলে আইনজীবী মহল সূত্রের খবর। এবার উত্তর ২৪ পরগনাজুড়ে ৫০টির বেশি থাকছে বেঞ্চ। বারাসতের জেলা জজ সুকুমার রায়ের নেতৃত্বে চলা এই লোক আদালতে শুধুমাত্র বারাসত জেলা কোর্টে থাকছে ২২টি বেঞ্চ। কলকাতার বিচারভবন ও নগর দেওয়ানি আদালতেও এবার ৪০টির বেশি বেঞ্চ থাকবে বলে আশা প্রকাশ করেন কলকাতা লিগ্যাল এইডের সচিব তথা বিচারক অর্পিতা ঘোষ। তিনি জানান, এই লোক আদালতে উঠবে মোটর দুর্ঘটনা, ট্রাফিক আইন ভঙ্গ, চেক বাউন্স, ব্যাংক লোন সংক্রান্ত মামলা প্রভৃতি। এছাড়াও বিভিন্ন বেঞ্চে উঠবে একাধিক ছোটখাট ফৌজদারি মামলা।                                                                                                                

Advertisement
সম্পর্কিত সংবাদ