Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রকাশ্যে প্রথম লুক

‘দৃশ্যম ৩’ নিয়ে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। চলতি বছর ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তার আগে শনিবার প্রকাশ্যে এল চরিত্রদের ফার্স্টলুক।

প্রকাশ্যে প্রথম লুক
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘দৃশ্যম ৩’ নিয়ে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। চলতি বছর ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তার আগে শনিবার প্রকাশ্যে এল চরিত্রদের ফার্স্টলুক। বিজয় সালগাঁওকর হিসাবে অজয় দেবগনের লুক প্রকাশ্যে আসতেই উন্মাদনার পারদ চড়েছে। কীভাবে এগবে তদন্ত, কোন বুদ্ধিতে ফের বেঁচে ফিরবে বিজয় নাকি এবার তার জেলযাত্রা নিশ্চিত— এসব নিয়ে নানা প্রশ্ন ঘুরছে। অজয়ের পাশাপাশি টাবু, জয়দীপ আহলওয়াত সহ বাকি চরিত্রদের লুকও সামনে এসেছে। তা নিয়েও চলছে চর্চা। শীঘ্রই ছবির ট্রেলার সামনে আসবে বলে মনে করছেন অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ