আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত: পীযূষ গোয়েল
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে। বর্তমানে এর আইনি খসড়া তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর কথায়,  চুক্তিটি তখনই পুরোপুরি  রূপায়ণ করা হবে, যখন অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলির তুলনায় ভারতের রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে বাড়তি বা প্রতিযোগিতামূলক সুবিধা পাবে। পরে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল 

Advertisement

বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভবত আমরা খুব ভালো জায়গায় রয়েছি। যত দ্রুত সম্ভব এই চুক্তি স্বাক্ষর করা হবে।’ এই চুক্তি নিয়ে মুখ খুলেছেন 
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গেই গোরও। বৃহস্পতিবার তিনি বলেন, অধিকাংশ পণ্য নিয়ে সহমত হয়েছে দুই দেশই। আলোচনা গতি বেড়েছে। তাঁর কথায়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি নিয়ে দুই দশক ধরে আমেরিকার আলোচনা হয়েছে। সেই তুলনায় মার্কিন-ভারত মার্কিন চুক্তির গতি অনেক বেশি। রাশিয়ার সঙ্গে তেল কিনলে ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে। এই অবস্থায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চয় কোনো পথ বার করবেন।