Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ প্রথম তালিকা, কী দেখবেন, কীভাবে দেখবেন

আজ, শনিবার পশ্চিমবঙ্গে এসআইআরের ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন খসড়া তালিকার মতো এই তালিকাটিও অনলাইন মাধ্যমের পাশাপাশি অফলাইনে দেখতে পাবেন ভোটাররা তালিকা প্রকাশের পর অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in),

আজ প্রথম তালিকা, কী দেখবেন, কীভাবে দেখবেন
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আজ, শনিবার পশ্চিমবঙ্গে এসআইআরের ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন  খসড়া তালিকার মতো এই তালিকাটিও অনলাইন মাধ্যমের পাশাপাশি অফলাইনে দেখতে পাবেন ভোটাররা  তালিকা প্রকাশের পর অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ইসিআই নেট অ্যাপে তা দেখা যাবে  বিভিন্ন জেলার জেলা নির্বাচনি আধিকারিকদের (ডিইও) ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে  এছাড়া আরও যে দু’টি ওয়েবসাইটে তালিকা দেখা যাবে, তা হল voters.eci.gov.in ও electoralsearch.eci.gov.in  নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে।

Advertisement

এপিক নম্বর না থাকলে ফোন নম্বর দিয়েও সার্চ করা যাবে। সে ক্ষেত্রে ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে  voters.eci.gov.in-এ গিয়ে ইলেক্টোরাল রোল ডাউনলোড করা যাবে। সেখানেও নিজের পোলিং বুথে নাম খুঁজতে পারবেন ভোটার যদি ইতিমধ্যে তাঁর নাম যাচাই হয়ে গিয়ে থাকে, স্বাভাবিকভাবেই তিনি তালিকাভুক্ত হবেন। এবং সে ক্ষেত্রে নামের পাশে কিছু লেখা থাকবে না  ভোটারের নাম যাচাই না হয়ে থাকলে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’  অফলাইন মাধ্যমে কেউ ভোটার তালিকা দেখতে চাইলে যেতে হবে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওর কাছে  রাজ্যের সকল বিএলওকে ভোটার তালিকার ‘হার্ড কপি’ দেওয়া হবে। ভোটাররা নিজেদের এলাকার বিএলওর কাছে গিয়ে নাম দেখে নিতে পারবেন  রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে ‘সফট কপি’ এবং বিএলএদের হাতে তালিকার ‘হার্ড কপি’ তুলে দেবে সিইও দপ্তর।  পরবর্তীতে ভোটকেন্দ্র, বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসের পাশাপাশি শহর এলাকায় বড় অফিস মিউনিসিপালিটি অফিসে ও ওয়ার্ড অফিসেও তালিকা টাঙানো থাকবে

Advertisement
সম্পর্কিত সংবাদ