Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মহাসংগ্রামের প্রথম ঝলক

‘ধর্ম ও ত্যাগ’ বনাম ‘শক্তি ও প্রতিশোধ’। ইঙ্গিত দেয় এক মহাযুদ্ধের। রাম ও রাবণের চিরকালীন ও চিরন্তন যুদ্ধকে পর্দায় তুলে ধরবে আসন্ন ছবি ‘রামায়ণ’।

মহাসংগ্রামের প্রথম ঝলক
  • ৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

‘ধর্ম ও ত্যাগ’ বনাম ‘শক্তি ও প্রতিশোধ’। ইঙ্গিত দেয় এক মহাযুদ্ধের। রাম ও রাবণের চিরকালীন ও চিরন্তন যুদ্ধকে পর্দায় তুলে ধরবে আসন্ন ছবি ‘রামায়ণ’। বৃহস্পতিবার মহাসংগ্রামের প্রথম ঝলকের সাক্ষী থাকলেন অনুরাগীরা। যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ছবির প্রথম মোশন টিজার। রামরূপে প্রথম লুকেই বাজিমাত করেছেন রণবীর কাপুর। তাঁর প্রশংসায় পঞ্চমুখ স্ত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন, ‘কোনও শব্দই যথেষ্ট নয়। আমরা সকলে অপেক্ষায় রয়েছি।’  রণবীরের বিপরীতে দক্ষিণী তারকা যশও চমকপ্রদ। প্রথম ঝলকেই নজর কেড়েছেন তিনিও। পর্দায় রাম ও রাবণ হিসেবে দু’জনের দ্বৈরথ দেখার অপেক্ষায় দর্শক। প্রতিটি ফ্রেমে পুরাণ ও ইতিহাসের মেলবন্ধন ঘটিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। ছবির কাস্টিংও দুর্দান্ত। সীতার ভূমিকায় সাই পল্লবী, সানি দেওল রয়েছেন হনুমানের চরিত্রে, লক্ষ্মণ হিসেবে দেখা যাবে রবি দুবেকে। অস্কারজয়ী হান্স জিমার ও এ আর রহমানের মিউজিক এই ছবিকে অন্যমাত্রা দিয়েছে। যুদ্ধের সিকোয়েন্স পরিচালনা করেছেন টেরি নোটারি, গাই নরিসের মতো হলিউডের সেরা স্টান্ট পরিচালকরা। টিজারের ভিএফএক্স তাক লাগিয়েছে। ‘রামায়ণ’ পার্ট ওয়ান মুক্তি পাবে আগামী বছর দীপাবলির মরশুমে। দ্বিতীয় পার্ট মুক্তি পাবে ২০২৭ সালে।

Advertisement
সম্পর্কিত সংবাদ