Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দাবা বিশ্বকাপ ফাইনালে প্রথম গেম ড্র

বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী। মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে প্রতিটা চালেই ধুন্ধুমার লড়াই। অল ইন্ডিয়ান খেতাবি লড়াইয়ে কোনেরু হাম্পি বনাম দিব্যা দেশমুখের প্রথম গেম ৪১ চালের পর ড্র হয়।

দাবা বিশ্বকাপ ফাইনালে প্রথম গেম ড্র
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০

বাটুমি: বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী। মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে প্রতিটা চালেই ধুন্ধুমার লড়াই। অল ইন্ডিয়ান খেতাবি লড়াইয়ে কোনেরু হাম্পি বনাম দিব্যা দেশমুখের প্রথম গেম ৪১ চালের পর ড্র হয়। পয়েন্ট ভাগাভাগির পর বাড়তি সতর্ক দুই প্রতিযোগী। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রবিবারও মুখোমুখি হবেন হাম্পি ও দিব্যা। ফয়সালা না হলে টাই-ব্রেকারে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিন সাদা ঘুটি নিয়ে খেলা শুরু করেন দিব্যা। আক্রমণাত্মক মেজাজে শুরু করলেও হাম্পির দুর্গ ভাঙতে পারেননি। আসলে  ইস্পাতকঠিন নার্ভ হাম্পির সম্পদ। তাই দারুণভাবেই চাপ সামাল দেন তিনি। 

Advertisement

গোটা টুর্নামেন্টেই ঝকঝকে পারফরম্যান্স দুই ভারতীয় দাবাড়ুর।  সেমি-ফাইনালে চীনের তিন লিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বশ মানান হাম্পি।  মহিলাদের বিশ্ব র‌্যাপিড দাবার শিরোপা জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে। অন্যদিকে, দেশমুখও কমতি নন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন চীনের ঝন জি টানকে বশ মানিয়ে চমকে দেন ভারতীয় তরুণী। দ্বিতীয় বাছাই চীনের জিনের ঝিউকেও পরাস্ত করেন তিনি। হাম্পিকে বশ মানাতে তৈরি তিনি। রবিবার দ্বিগুণ উৎসাহে বোর্ডের সামনে বসবেন দিব্যা।

সম্পর্কিত সংবাদ