Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

‘ই ২০’ পেট্রলে গাড়ির ক্ষতি, এই প্রথম ক্রেতার পক্ষে রায়

ইথানল মিশ্রিত ই ২০ পেট্রল নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। গাড়ির মাইলেজ কম থেকে ইঞ্জিনের ক্ষতি করছে বলে অভিযোগ বহু চালকের।

‘ই ২০’ পেট্রলে গাড়ির ক্ষতি, এই প্রথম ক্রেতার পক্ষে রায়
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: ইথানল মিশ্রিত ই ২০ পেট্রল নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। গাড়ির মাইলেজ কম থেকে ইঞ্জিনের ক্ষতি করছে বলে অভিযোগ বহু চালকের। দেশে প্রথমবার এব্যাপারে নজিরবিহীন নির্দেশ দিল রায়পুরের জেলা উপভোক্তা বিষয়ক আদালত। এক ক্রেতার অভিযোগ ছিল, ই ২০ জ্বালানির কারণে তাঁর গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়েছে। একাধিকবার মেরামতির পরও ঠিক হয়নি। ধীরে ধীরে কমে যাচ্ছে ইঞ্জিনের কার্যক্ষমতা। এরপর গাড়ির মালিকের অভিযোগ খতিয়ে দেখে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকিকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৪৫ দিনের মধ্যে ওই ক্রেতাকে একই মডেলের নতুন গাড়ি দিতে হবে সংস্থাকে। শুধু তাই নয়, ওই গাড়িটির ইঞ্জিনও ই ২০ জ্বালানি ব্যবহারের উপযোগী হতে হবে। সংস্থা তা দিতে ব্যর্থ হলে ওই ক্রেতাকে সাড়ে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়াও ক্রেতাকে মানসিক নির্যাতন বাবদ ১ লক্ষ টাকা এবং মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ