নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মক্কা ও মদিনায় তীর্থ করতে গিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী রুবি হাকিম ও তাঁর বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। সঙ্গে গিয়েছে ফিরহাদের নাতনিও। এই অবস্থায় আমেরিকা ও ইজরায়েলের ইরান আক্রমণের প্রেক্ষিতে সমগ্র মধ্য প্রাচ্যের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই চিন্তিত ফিরহাদ। তিনি বলেন, ‘চিন্তা তো আছেই। ওদের যেদিন ফ্লাইট বুকিং রয়েছে, যদি আকাশপথ খোলা থাকে, ফিরতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যুদ্ধ চলতে থাকলে কী হবে, ভেবে একটা টেনশন তো হচ্ছেই। তবে, আমার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। আপাতত কোনো সমস্যা নেই।’



