Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের কার্যালয়ে দমকল ও পুলিশের তরফে অভিযান

পুরসভার পর এবার দমকল। সোমবার অভিযান চালাল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের বিল্ডিংয়ে।

অভিষেকের কার্যালয়ে দমকল ও পুলিশের তরফে অভিযান
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভার পর এবার দমকল। সোমবার অভিযান চালাল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের বিল্ডিংয়ে। দমকল বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এটি রুটিন ফায়ার অডিট। এদিন ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বিল্ডিংটিতে যান দমকল বিভাগের আধিকারিকরা। গোটা বিল্ডিংটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো রয়েছে কি না খতিয়ে দেখেন আধিকারিকরা। প্রাথমিক পর্যবেক্ষণ কিছু ত্রুটি ধরা পড়েছে। আবার পাল্টা তৃণমূল নেতারা ছবি তুলে ধরে বলেন, দমকলের পরীক্ষা চলাকালীন ফায়ার অ্যালার্ম ঠিকঠাক কাজ করছে। এদিন দু’দফায় অভিযানে গিয়েছিল দমকল বিভাগ। আগামী দিনে আরও পর্যবেক্ষণ হতে পারে। প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে সাইন বোর্ড খোলাকে কেন্দ্র করে পুরসভা ও পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধেছিল তৃণমূল কর্মীদের। অভিষেক বলেন, আমাদের দলের সাইনবোর্ড বেআইনিভাবে খুলে ফেলার পর বিজেপি সরকার অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে এক অভূতপূর্ব আগ্রহ দেখাল। আলিপুরে যখন চার হাজার ইভিএম, ব্যালট পেপার পুড়ে গেল, তখন তো তৎপরতা দেখা যায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ