Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়ায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত

বিধানসভা ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল ভাটপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ৩৫ নম্বর ওয়ার্ডের ছোটো শ্রীরামপুর এলাকায় অভিযান চালায়।

ভাটপাড়ায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিধানসভা ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল ভাটপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ৩৫ নম্বর ওয়ার্ডের ছোটো শ্রীরামপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তারা বিবেক চৌধুরী নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল ও কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে দুষ্কৃতী সুজিত চৌধুরী ওরফে কালুয়াকে গ্রেপ্তার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ছায়াসঙ্গী বিবেকের খোঁজ পায় পুলিশ। তাঁদের বিরুদ্ধে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ছিল। সাতজনের বিরুদ্ধে ওই অভিযোগে সুজিত সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত চারমাসে এই নিয়ে ভাটপাড়া এলাকায় মোট ৪২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। পাশাপাশি ২৯ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে ২৯ জন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ