Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন, তদন্তে নজর সিসি ক্যামেরা

কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটে রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের একটি কামরা।

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন, তদন্তে নজর সিসি ক্যামেরা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০২
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটে রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের একটি কামরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ইতিমধ্যে স্টেশনে পৌঁছেছে ফরেন্সিক দল। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরা। 

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কামরা থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কামরা জুড়ে। ট্রেনটির সকাল ৬টা নাগাদ স্টেশন থেকে ছাড়ার কথা ছিল বলে রেল সূত্রে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি ও আরপিএফ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন পরিষেবা চালু হয়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এই দলে আছেন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হাওড়া  এডিআরএমের প্রতিনিধি। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরা। 

সুত্রে জানা গিয়েছে, কাটোয়া স্টেশনজুড়ে চলছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ। সেখানে কর্মীরা অনেক সময় প্লাটফর্ম সংলগ্ন এলাকায় রান্না করেন। সেখান থেকে কোনও ভাবে আগুন ছড়িয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারিরা। যদিও এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ তাঁরা। 

এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। দ্রুত পদক্ষেপের ফলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ