Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ঠাকুরনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

ঠাকুরনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড
  • ৩১ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

মধ্যরাতে ঠাকুরনগরে বিধ্বংসী আগুন। ঠাকুরনগর রেলগেট সংলগ্ন এলাকায় আগুনে ভস্মীভূত তিনটি দোকান। আংশিক ক্ষতি হয়েছে আরও দুটি দোকান। মধ্যরাতে হঠাৎই পথ চলতি মানুষ এই আগুন দেখতে পায়। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় ২ থেকে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে আগুনে পুরো হয়েছে তিনটি দোকান, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি দোকান। দোকান মালিকদের দাবি, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ