Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মিথিলা এক্সপ্রেসের কামরায় আগুন, হাওড়া স্টেশনে আতঙ্ক

মঙ্গলবার বিকালে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মুজফ্‌ফরপুরগামী মিথিলা এক্সপ্রেসের একটি জেনারেল কামরায় আচমকা আগুন লা঩গে

মিথিলা এক্সপ্রেসের কামরায় আগুন, হাওড়া স্টেশনে আতঙ্ক
  • ২০ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবার বিকালে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মুজফ্‌ফরপুরগামী মিথিলা এক্সপ্রেসের একটি জেনারেল কামরায় আচমকা আগুন লা঩গে। ধোঁয়া বেরতে দেখেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন যাত্রীরা। তড়িঘড়ি কামরা থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হন। জিআরপি ও আরপিএফ আধিকারিকদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকাল ৩টে ৪০ মিনিট নাগাদ হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ১৩০২১ আপ মিথিলা এক্সপ্রেস। নির্ধারিত সময়ে বিকাল ৩টে ৫০ মিনিটে ট্রেনটির মুজফ্‌ফরপুরের উদ্দে঩শ্যে রওনা দেওয়ার কথা ছিল। তখনই ট্রেনের পিছনের দিকে, তৃতীয় জেনারেল কামরার শৌচাগার থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। প্রত্যক্ষদর্শী সীতারাম ও মহম্মদ রফতার জানান, মুহূর্তের মধ্যে কামরার ভিতরে অন্ধকার নেমে আসে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ, জিআরপি এবং রেলের আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে কামরাটি ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। পরে সেটিকে কারশেডে নিয়ে যাওয়া হয়। 
ঘটনার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি। শেষ পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৬টা নাগাদ মিথিলা এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেয়। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কামরাটিকে কারশেডে নিয়ে গিয়ে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, রবিবার মধ্যপ্রদেশের রতলামের কাছে  তিরুবনন্তপুরম- হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের একটি এসি কামরায় আগুন লাগে।  এই কামরাতেই আগুন লাগে।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ