Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালে শিশু বিভাগের এসিতে আগুন, ঝলসে মৃত্যু ৩ সদ্যোজাতের

হাসপাতালের শিশুদের চিকিৎসা বিভাগে এসিতে আগুন। ঝলসে মৃত্যু হল তিন সদ্যোজাতের। তবে ২৮ শিশুকে নিরাপদে বার করে আনা হয়েছে। ঘটনা তেলঙ্গানার আদিলাবাদে রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালের।

হাসপাতালে শিশু বিভাগের এসিতে আগুন, ঝলসে মৃত্যু ৩ সদ্যোজাতের
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: হাসপাতালের শিশুদের চিকিৎসা বিভাগে এসিতে আগুন। ঝলসে মৃত্যু হল তিন সদ্যোজাতের। তবে ২৮ শিশুকে নিরাপদে বার করে আনা হয়েছে। ঘটনা তেলঙ্গানার আদিলাবাদে রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালের। সোমবার গভীর রাতে সেখানকার স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) আগুন লাগে। প্রাথমিক তদন্তে অনুমান, এসি-তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ও ঘন ধোঁয়ায় ভরে যায় গোটা ওয়ার্ড। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিন শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য তেলঙ্গানার সমস্ত হাসপাতালে অগ্নি-নিরাপত্তা ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ