Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

দিল্লিতে আবার আগুন, দগ্ধ হয়ে মৃত মা-দুই কন্যা

‘বাড়িতে আগুন লেগেছে। আমরা আটকে পড়েছি। দয়া করে আমাদের বাঁচান।’ জরুরি পরিষেবায় ফোন করে কথাগুলো বলছিলেন ৪৫ বছর বয়সি মহিলা।

দিল্লিতে আবার আগুন, দগ্ধ হয়ে মৃত মা-দুই কন্যা
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘বাড়িতে আগুন লেগেছে। আমরা আটকে পড়েছি। দয়া করে আমাদের বাঁচান।’ জরুরি পরিষেবায় ফোন করে কথাগুলো বলছিলেন ৪৫ বছর বয়সি মহিলা। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটি অবশ্য কেটে যায়। পরে মহিলা ও তাঁর দুই নাবালিকা কন্যার দেহ উদ্ধার করে দমকল ও পুলিশ। সোমবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ দিল্লির লোধি কলোনির ঘটনা। বহুতলের অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। 

Advertisement

এদিন বাড়িটির উপর তলায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। কিন্তু উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নেমে পড়ে। দমকলকর্মীরা দরজা ভেঙে ঘরের ভিতর থেকে তিনজনের দগ্ধ দেহ উদ্ধার করেন। তাঁদের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁরা বাইরে বেরিয়ে আসার সুযোগই পাননি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান।

Advertisement
সম্পর্কিত সংবাদ