Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কন্টেনারে আগুন, চাঞ্চল্য আবাদা রেল ইয়ার্ডে

দক্ষিণ-পূর্ব রেলের আবাদা স্টেশনের সংলগ্ন রেল ইয়ার্ডে রবিবার সন্ধ্যায় একটি কন্টেনারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

কন্টেনারে আগুন, চাঞ্চল্য আবাদা রেল ইয়ার্ডে
  • ১২ জুলাই, ২০২৬ ২৩:৫৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দক্ষিণ-পূর্ব রেলের আবাদা স্টেশনের সংলগ্ন রেল ইয়ার্ডে রবিবার সন্ধ্যায় একটি কন্টেনারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুন দ্রুত পাশের আরও একটি কন্টেনারে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, রাত আটটা নাগাদ প্রথমে একটি কন্টেনার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিক অনুমান, কন্টেনারের ভিতরে গ্যাসের চুলায় রান্নার সময় থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ, সাঁকরাইল থানার পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। কোনও হতাহতের খবর মেলেনি।দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ