Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে চলন্ত বাসে আগুন, আহত একাধিক, চাঞ্চল্য

চলন্ত সরকারি বাসে আগুন। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির সুভাষ নগর স্কুল মোড় সংলগ্ন এলাকায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।

ময়নাগুড়িতে চলন্ত বাসে আগুন, আহত একাধিক, চাঞ্চল্য
  • ১০ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: চলন্ত সরকারি বাসে আগুন। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে  ময়নাগুড়ির সুভাষ নগর স্কুল মোড় সংলগ্ন এলাকায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। তাড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এদিকে এই ঘটনার জেরে সরকারি বাসে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ি রোড পার হতেই আচমকা ধোঁয়া বেরোতে শুরু করে বাসটি থেকে। এরপরই বাসটিতে আগুন লেগে যায়। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রাণ বাঁচাতে সেই সময় অনেকে বাসের জানলা দিয়ে পালানোর চেষ্টা করেন। তখনই আহত হয়েছেন বেশ কিছু যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কিন্তু ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাগুড়ি থানার পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ