Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলের শালবনাতে দমকল কেন্দ্র তৈরির অনুমোদন, দ্রুত শুরু হবে কাজ

মালদহ জেলার গাজোল ব্লকের শালবনাতে ৪৭ শতক জমিতে নতুন দমকল কেন্দ্র তৈরি করা হবে। এজন্য চূড়ান্ত অনুমোদন মিলেছে। সোমবার ওই জায়গা মাপজোখ করে ঘিরে ফেলা হবে।

গাজোলের শালবনাতে দমকল কেন্দ্র তৈরির অনুমোদন, দ্রুত শুরু হবে কাজ
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহ জেলার গাজোল ব্লকের শালবনাতে ৪৭ শতক জমিতে নতুন দমকল কেন্দ্র তৈরি করা হবে। এজন্য চূড়ান্ত অনুমোদন মিলেছে। সোমবার ওই জায়গা মাপজোখ করে ঘিরে ফেলা হবে। আগামী দিনে মাটি পরীক্ষা করে দ্রুত সেখানে কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা বলেন, গাজোলবাসী নতুন অগ্নি নির্বাপণ কেন্দ্র পেতে চলেছেন। কারণ গাজোল মালদহের শিল্পতালুক। এখানে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ইংলিশবাজার শহর থেকে দমকল এসে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে যায়। দমকল বিভাগের মালদহ ডিভিশনের আধিকারিক শিবানন্দ সেন বলেন, গাজোল দমকল কেন্দ্রের অনুমোদন চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন শুধু কাজ শুরু হতে দেরি। দমকলের বিল্ডিং তৈরির কাজ করবে এইচআরবিসি (হুগলি রিভার ব্রিজ কমিশন)। তারা দায়িত্ব পেয়েছে।  সংস্থা এসে জায়গা দেখে গিয়েছে। সঙ্গে আমরা ছিলাম। ওই জায়গায় মাটি একটু নিচু আছে। উঁচু করা হবে। মাটি পরীক্ষা হবে। ভূমিদপ্তর আমাদের জায়গা পরিমাণ দেখিয়ে দেবে। আগামী  দিনে দ্রুত কাজ শুরু হবে। উল্লেখ্য, জেলার মধ্যে গাজোল এখন অন্যতম শিল্পতালুক হয়ে উঠেছে। পুরাতন মালদহের নারায়ণপুরের মতো এখানে বড় বড় মিল, ফ্যাক্টরি, মার্কেট, জনবসতি প্রচুর হয়ে গিয়েছে। কোথাও আচমকা আগুন ধরলে ভয়াবহ সমস্যা হয়ে যায়। কারণ ২৫ কিমি দূরে ইংলিশবাজার থেকে ইঞ্জিন আসতেই সব ভস্মীভূত হয়ে যায়। সেজন্য বাম আমল থেকেই গাজোলে দমকলের দাবি রয়েছে। বেশকিছু বছর আগে দমকলের জন্য শালবনাতে জমি চিহ্নিত হয়। জমিজট ছিল সেখানে। জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি দপ্তরের সহযোগিতায় ওই জমি হস্তান্তর হয়ে গিয়েছে। এরপরেও কাজ শুরু হচ্ছিল না। এখন এমন খবর চাউর হতেই স্থানীয় এলাকায় খুশির হওয়া ছড়িয়ে গিয়েছে। গাজোল ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ রায় বলেন, গাজোল-বামনগোলা রোডের তুঁত অফিসের কাছে শালবনাতে সরকারের ৪৭ শতক জমি দমকল বিভাগকে দেওয়ার কাজ আগেই সম্পন্ন হয়েছে। অনুমোদন হয়ে গিয়েছে। ওখানে দমকল কেন্দ্র হবে। সোমবার ওই জায়গা খুঁটি পুঁতে দমকলকে বুঝিয়ে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ