Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জলপাইগুড়ি শহরের দিনবাজারে আগুন, ঘটনাস্থলে দমকল

জলপাইগুড়ি শহরে দিনবাজার সেতুর নীচে আগুন। সেতুর নীচে জমে থাকা ফলের কার্টনে আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।...

জলপাইগুড়ি শহরের দিনবাজারে আগুন, ঘটনাস্থলে দমকল
  • ৭ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

জলপাইগুড়ি শহরে দিনবাজার সেতুর নীচে আগুন। সেতুর নীচে জমে থাকা ফলের কার্টনে আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। কাছেই বাজির দোকান থাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। দ্রুত দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন চেয়ারপার্সন পাপিয়া পাল। কয়েক বছর আগে অগ্নিকাণ্ডে দিনবাজার পুড়ে যায়।রাতে বা ভোরে আগুন লাগলে এটাও ভয়াবহ আকার নিতে পারত বলে মনে করছেন বাজারের ব্যবসায়ীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ