Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

সাতসকালে রাজধানী এক্সপ্রেসে আগুন, রেল কর্মীদের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা

আজ,রবিবার সকালে রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে।

সাতসকালে রাজধানী এক্সপ্রেসে আগুন, রেল কর্মীদের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা
  • ১৭ মে, ২০২৬ ১০:০৬
Prefer us on Google

কোটা, ১৭ মে: আজ,রবিবার সকালে রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগেতবে রেল কর্তৃপক্ষের তরফে জনানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ট্রেনটির বি-১ কোচটিতে ভোরবেলা আগুন লাগে।কোচটিতে ৬৮ জন যাত্রী ছিলেন। সকল যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং কোটা পর্যন্ত যাত্রার জন্য তাঁদের অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

ট্রেনের গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে খবর দেন। খবর পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এর পরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেল কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা মাত্র ১৫ মিনিটের মধ্যে বি ১ কোচের সমস্ত যাত্রীকে নিরাপদে নীচে নামিয়ে আনেন

নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কোচটিকে রেক থেকে আলাদা করা হয় এবং ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই দ্রুত বন্ধ করে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্তকারীরা খতিয়ে দেখছে

১২৪৩১ রাজধানী এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে ছেড়েছিল আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ দিল্লির হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর কথা ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ