Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সন্তোষপুর স্টেশনের কাছে বস্তিতে আগুন, বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল

মহেশতলার সন্তোষপুর এলাকার ১৬ বিঘা সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩০ থেকে ৪০টি ঘর। যেখানে আগুন লেগেছিল, তার পাশেই রেললাইন।

সন্তোষপুর স্টেশনের কাছে বস্তিতে আগুন, বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: মহেশতলার সন্তোষপুর এলাকার ১৬ বিঘা সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩০ থেকে ৪০টি ঘর। যেখানে আগুন লেগেছিল, তার পাশেই রেললাইন। আগুনের লেলিহান শিখা গিয়ে পড়ে বিদ্যুতের ওভারহেড তারে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় শিয়ালদহ-বজবজ শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।

Advertisement

শনিবার দুপুর পৌনে দু’টো নাগাদ মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর স্টেশনের কেবিনের পিছনের বস্তিতে আগুন  লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মহেশতলা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার বলেন, এখন আপাতত আগুন নিয়ন্ত্রণে। কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ